৩৩তম জাতীয় সাব-জুনিয়র (অনূর্ধ্ব-১৬) দাবা আজ বিকাল সাড়ে ৩টায় দাবা কক্ষে শুরু হবে। অংশগ্রহণে আগ্রহী ছেলে ও মেয়েদেরকে আজ আড়াইটার মধ্যে পঞ্চাশ টাকা এন্ট্রি ফি ও বয়সের প্রমাণপত্র বা জন্ম নিবন্ধনের ফটোকপিসহ নাম জমা দিতে হবে। খেলা সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। গতকাল পর্যন্ত ৫০ জনের অধিক বালক-বালিকা নাম জমা দিয়েছে।
