অবসর সময়ে আমি ছবি আঁঁকি

আপডেট : ০৫ মে ২০১৪, ১৯:৪২
শাররাফি শাফিন পিতা: ডা: মো. শাহাদাত্ হোসেন মাতা: লুনা রেজভানা চৌধুরী শাফিন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে ২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে। তার সঙ্গে কথা হয়েছে পড়াশোনার বিষয় নিয়ে। সে কথাগুলো তোমাদের জন্য তুলে ধরেছেন চন্দন বর্ম্মণ। অনুশীলন:এখন তুমি ষষ্ঠ শ্রেণিতে পড় আর এখন চলছে মে মাস তোমার পাঠ্যবইয়ের কতটুকু পড়া শেষ হয়েছে? শাফিন:প্রায় অর্ধেক বই আমার পড়া শেষ হয়ে গেছে। অনুশীলন:সমাজে মানুষ কখনো একা বাস করতে পারে না। একত্রে বাস করার ফলে মানুষে মানুষে কেমন সম্পর্ক তৈরি হয় বলে তুমি মনে কর। শাফিন:সুসম্পর্ক তৈরি হয়। অনুশীলন: পরীক্ষা তোমার কাছে কেমন লাগে শাফিন:ভালো লাগে। তবে পরীক্ষার চাপে আমাদের আনন্দের সময় থাকে না। অনুশীলন:পাঠ্যবই পড়া ছাড়া তুমি আর কী কী কর? শাফিন:আবৃত্তি করি, খেলাধুলা করি। অনুশীলন:আবৃত্তি করতে হলে আবৃত্তির সুনির্দিষ্ট নিয়ম কানুন আছে সেটি তুমি কোথা থেকে শিক্ষা গ্রহণ করেছো? শাফিন:শিশু একাডেমি থেকে কোর্স করেছি। অনুশীলন: আবৃত্তি শেখার ফলে তোমার উপলব্ধি কেমন? শাফিন:চমত্কার। এতে কলেজে আমার অনেক আদর। বন্ধুত্ব গড়ে ওঠেছে। টিভিতে প্রোগ্রাম করতে পারি। সব মিলিয়ে অন্যরকম অনুভূতি। অনুশীলন: খেলার বেলায় তোমার কোন খেলাটি পছন্দের? শাফিন:ক্রিকেট অনুশীলন:তোমাদের কলেজ থেকে কি বনভোজনে যাওয়া হয়। শাফিন:না অনুশীলন:তুমিতো ঢাকায় থাক, ঢাকা ছাড়া তুমি আর কোন কোন জেলায় বেড়াতে গেছ শাফিন:কুমিল্লা, পঞ্চগড়, চাঁদপুর গিয়েছি। অনুশীলন: কুমিল্লা ,চাঁদপুরের বিশেষ দিকগুলো সম্পর্কে তুমি কী জান। শাফিন:কুমিল্লার রসমলাই, ঐতিহাসিক নিদর্শন ময়নামতি এবং চাঁদপুরের ইলিশ খুবই সুস্বাদু। অনুশীলন:তুমি কতটুকু সময় পড়? শাফিন:কলেজ, বাসা ও গাইড টিচার সব মিলিয়ে দশ বারো ঘণ্টা পড়তে হয়। অনুশীলন:এতে তুমি ক্লান্তিবোধ কর না। শাফিন: তবুও পড়তে হয় অনুশীলন:তোমার পড়ার ব্যাপারে মা- বাবার ভূমিকা কী? শাফিন:মা-বাবা সব সময় যত্নশীল। ক্লান্তিহীন আমাদের সাথে। অনুশীলন:সনাতনী পরীক্ষা পদ্ধতিতে একটা বোর্ডে বিশ জনের মতো স্ট্যান্ড করত। এখন গ্রেডিং পদ্ধতিতে অনেকেই এ + পাচ্ছে। তোমার কাছে এ বিষয়টি কেমন লাগছে? শাফিন:খুবই ভালো লাগছে। আমার মনে হচ্ছে আমাদের দেশের সকল ছাত্রছাত্রীই পড়াশোনা করছে। অনুশীলন:কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ+ যারা পায় তারা অধিকাংশই ভালো স্কুল , কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না। শাফিন:সেটা এ+ এর দোষ নয়। আসলে সেইসব ভালো ছাত্রছাত্রীদের সংখ্যার অনুপাতে আসন সীমিত। স্থানসংকুলানের অভাবে এমনটি হচ্ছে। অনুশীলন: অবসর সময়ে কী কর? শাফিন:ছবি আঁঁকি। অনুশীলন:বড় হয়ে কী হতে চাও? শাফিন:ডাক্তার