উচ্চগতির ট্রানসেন্ড পেনড্রাইভ

আপডেট : ০৫ মে ২০১৪, ২০:০৮
সাধারণ পেনড্রাইভ থেকে সাতগুণ অধিক গতিতে তথ্য আদান-প্রদানের সুবিধার পেনড্রাইভ জেটফ্ল্যাশ-৭৫০ বাজারে এনেছে কম্পিউটার সোর্স। ট্রানসেন্ড ব্র্যান্ডের এই পেনড্রাইভ সেকেন্ডে ১৩০ এমবিপিএস গতিতে রিড ও ১৫ এমবিপিএস গতিতে ডাটা রাইট করতে পারে। ১৬ জিবি ও ৩২ জিবি স্টোরেজের পেনড্রাইভের মূল্য যথাক্রমে ১,১০০ টাকা ও ১,৬০০ টাকা।