স্যামসাংয়ের ১১৫ মিলিয়ন ডলার জরিমানা

আপডেট : ০৫ মে ২০১৪, ২০:০৯
যুক্তরাষ্ট্রের একটি আদালত এবারে অ্যাপলের দুই প্যাটেন্ট ভঙ্গের অভিযোগে ১১৫ মিলিয়ন ডলার জরিমানা প্রদান করার আদেশ দিয়েছে স্যামসাংকে। একইসাথে অবশ্য স্যামসাংয়ের প্যাটেন্ট অবৈধভাবে ব্যবহারের অভিযোগে অ্যাপলকেও জরিমানা করেছে আদালত, যাতে অ্যাপলকে জরিমানা হিসেবে প্রদান করতে হবে ১ লক্ষ ৫৮ হাজার ডলার। অবশ্য এই মামলায় অ্যাপল ২ লক্ষ ডলার জরিমানা এবং স্যামসাং ৬ মিলিয়ন ডলার জরিমানা লাভের জন্য আবেদন করেছিল।