মিঠাপুকুরে স্বামী পরিত্যাক্তা নারীর রহস্যজনক মৃত্যু

আপডেট : ২৫ মে ২০১৯, ১৯:২৪

মিঠাপুকুরে স্বামী পরিত্যাক্তা এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার সকালে ওই নারীর লাশ উদ্ধার করে পোস্টমর্টেমে পাঠিয়েছে পুলিশ। ওই নারীর নাম রেমি বেগম (২০)। তিনি উপজেলার মিলনপুর ইউনিয়নের সন্তোষপুর গ্রামের রিক্সা-ভ্যান চালক রেজাউল ইসলামের মেয়ে।

এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রেমি বেগমের (২০) বছর খানেক আগে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়। এরপর থেকে তিনি বাবার বাড়িতেই থাকতেন। শুক্রবার রাতে শয়নঘরে রেমির গোঙানির শব্দ শুনতে পেয়ে বাড়ির লোকজন ঘরে ঢুকে তাকে অসুস্থ অবস্থায় বের করেন। এ সময় তার মুখ থেকে কীটনাশকের গন্ধ বের হচ্ছিল। তাকে দ্রুত মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে শনিবার তিনি মারা যান।

আরও পড়ুন: সিংড়ায় ১ মায়ের গর্ভে ৪ সন্তানের জন্মলাভ

মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস বলেন, নিহত রেমি বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ কারণে এক বছর আগে স্বামী তাকে তালাক দেয়। কীটনাশক পানে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ইত্তেফাক/নূহু