নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত তায়কোয়ানডো টুর্নামেন্টে বাংলাদেশের মিজানুর রহমান স্বর্ণ পদক জয় করেছেন। গতকাল নেপাল থেকে তায়কোয়ানডো ফেডারেশনের পাঠানো সংবাদে জানা যায় ৫টি ওজন শ্রেণীতে বাংলাদেশ পদক পেয়েছে। এর মধ্যে মিজানুর রহমান ৮৭ কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ, ৬৮ কেজি ওজন শ্রেণীতে আনেয়ার হোসেন, ৬৭ কেজি ওজন শ্রেণীতে শাহানাজ খাতুন রৌপ্য জয় করেন। শ্রাবণী বিশ্বাস ৭২ কেজি ওজন শ্রেণীতে এবং উসমা রিয়াজ রামিশা ৪৯ কেজি ওজন শ্রেণীতে বোঞ্জ পদক জয় করেন। ৩-৫ মে অনুষ্ঠিত হয় দ্বিতীয় মাউন্ট এভারেস্ট আন্তর্জাতিক তায়কোয়ানডো।
