ইরানে পরমাণু কেন্দ্র পরিদর্শনে জাতিসংঘ প্রতিনিধিদল

আপডেট : ০৬ মে ২০১৪, ২১:০৩
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রতিনিধিদল সোমবার ইরান এসে পৌঁছেছে। আগামী সপ্তাহে বিশ্ব নেতৃবন্দের বৈঠকের আগে দুটি পরমাণু কেন্দ্র পরিদর্শনের লক্ষ্যে দলটি ইরান আসে। ইরানের পরমাণু শক্তি সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর জাতিসংঘ দল সাগহান্দ ইউরেনিয়াম খনি এবং আরদাকান ইয়েলো কেক প্রডাকশান সাইট পরিদর্শনে যাবে। সরকারি বার্তা সংস্থা ইরনা এ কথা জানায়।