তরুণ সমাজ কি হতাশ

আপডেট : ০৬ মে ২০১৪, ২১:২০
প্রবীণদের উচিত তরুণদের হতাশা থেকে মুক্ত করে সুন্দর আলোকিত পথ দেখানো আমাদের দেশে একজন তরুণ তার পড়ালেখার পাশাপাশি ইচ্ছে থাকা সত্ত্বেও কোন ধরনের পার্টটাইম চাকরি করতে পারছে না। এ দেশে পার্টটাইম চাকরির সুযোগ খুবই সীমিত। পার্টটাইম চাকরি বলতে গৃহশিক্ষক অথবা বছরে দু’একবার কোন মেলার আয়োজন হলে সেখানে কাজ করা। অথচ এদেশে ছোট-বড় যে সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে তারা ইচ্ছে করলেই কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের জন্য পার্টটাইম চাকরির ব্যবস্থা রাখতে পারেন। তাতে করে একজন তরুণ লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন কর্মে যেমন নিজেকে ব্যস্ত রাখতে পারতো, নিজের রোজগার দিয়ে তার লেখাপড়াসহ ছাত্র অবস্থাতেই পরিবারের নানানভাবে সাহায্য-সহযোগিতে করতে পারতো, তেমনি হতাশা, দুশ্চিন্তা নামের কষ্টকর অনুভূতি থেকেও রেহাই পেতো। তরুণদের এই হতাশার জন্য প্রবীণরা কেন এগিয়ে আসেনা কেননা প্রবীণদের উচিত তাদের, মেধা, জ্ঞান, অভিজ্ঞতা দিয়ে বর্তমানে তরুণদের হতাশাগ্রস্ততা থেকে বের করে নিয়ে এসে সুন্দর আলোকিত পথ দেখানো। সাদিয়া শারমিন চতুর্থ বছর (৪০তম ব্যাচ) রংপুর মেডিক্যাল কলেজ, রংপুর কোন পথে যাবে তরুণ সমাজ বেকার তরুণদের কথা বললে বলতে হয় চাকরি শুধু রাজনৈতিক, পক্ষপাতিত্ব, সরকারি চাকরিজীবীদের উত্তরাধিকারী সূত্র এবং অর্থের মাধ্যমে বিক্রয় হয়ে গেলো। তাই কোন পথে যাবে তরুণ সমাজ। ছাত্র জীবনে লেখাপড়ার পাশাপাশি স্বপ্ন তৈরি হয় প্রতিটি ছাত্রের, তা বাস্তবায়নের জন্য পরিশ্রমও করে সে। অবশেষে যখন সে কোনো পথ খুঁজে পায় না তখন তাকে হতাশায় ভোগতে হয়। মো. জসিম উদ্দিন এইচএসসি তেজগাঁও কলেজ, ঢাকা। সঠিক ব্যবস্থাপনার অভাবে তরুণ সমাজ আজ হতাশ তরুণ সমাজকে হতাশামুক্ত রাখতে হলে পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যা দূর করতে হবে। কারণ বেকারত্বের কারণে হাজার হাজার তরুণ হতাশায় ভুগছে এবং পথ হারিয়ে চলে যাচ্ছে অন্ধকার জগতের পথে। তরুণ সমাজকে হতাশামুক্ত করতে হলে মাদকদ্রব্যের সহজলভ্যতা দূরীকরণ তথা মাদকদ্রব্যকে সমূলে ধ্বংস করতে হবে কারণ যত্রতত্র মাদকের সহজলভ্যতার কারণেই তরুণ সমাজ জীবন থেকে পথ হারিয়ে এগিয়ে চলছে অজানার পথে। তারেক রহমান স্নাতক সম্মান (বাংলা) জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর, বাংলাদেশ। দেশের সার্বিক অস্থিতিশীলতা দেখে তরুণ সমাজ হতাশ দেশের সার্বিক অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতার জন্যই তরুণ সমাজ আজ হতাশ। চারদিকে গুম, হত্যা, রাহাজানি, ঘুষ, দুর্নীতি, অন্যায় ও অসত্যের ছড়াছড়ি দেখে অনেক তরুণ আজ ন্যায় আর অন্যায় এর মধ্যে বিভেদ করতে ভুলে যাচ্ছে । অন্যায়কে তারা ন্যায় ভাবতে বাধ্য হয় যখন তারা দেখে সমাজে সন্ত্রাসীদের মান প্রবলভাবে বিদ্যমান, অপরদিকে জ্ঞানী বাকরুদ্ধ, সততা নির্বাসিত। এই পরিস্থিতির সম্মুখীন না হওয়ার জন্য অনেকে আবার পড়ালেখা বাদ দিয়ে রাজনীতিতে ঢুকে যায়। তরুণদের এই হতাশা ও নেশার পথ থেকে ফিরিয়ে আনতে তাদের নিরাপত্তা নিশ্চিত করে সুস্থ রাজনৈতিক ও সাংস্কৃতিক চর্চায় তাদের উদ্বুদ্ধ করতে হবে, সর্বোপরি শিক্ষার পর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। নিশাত জাহান রুমি ১ম বর্ষ, ২য় সেমিস্টার, ব্যবসায় প্রশাসন বিভাগ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট। দেশের তরুণরা আজ হতাশ, যার কারণ বেকারত্ব দেশের তরুণরা হতাশাগ্রস্ত। যার কারণ বেকারত্ব। জনসংখ্যা বৃদ্ধির কারণে দিন দিন চাকরির বাজার কঠিন হচ্ছে। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পরীক্ষা পিছিয়ে যাওয়া শিক্ষার্থীদের মারাত্মকভাবে হতাশ করছে। এছাড়া প্রশ্নপত্র ফাঁসের ঘটনাও তরুণদের হতাশ করছে। বর্তমানে অধিকাংশ হতাশাগ্রস্ত তরুণ ও যুবক মাদকের সাথে জড়িয়ে ধ্বংসের পথে যাচ্ছে। পাশাপাশি তারা নানা রকম নৈতিকতাবিরোধী কাজে জড়িয়ে পড়ছে। সরকারকে সঠিক পদক্ষেপ নিয়ে তরুণদের সমস্যাগুলো সমাধান করতে হবে। তরুণরা যাতে সঠিক পথে ফিরে আসে সেজন্য সরকারের পাশাপাশি সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। রফিকুল ইসলাম সাগর আন্তর্জাতিক ট্যুর এন্ড ট্যুরিজম ফাউন্ডেশন কোর্স ওয়ার্ল্ড পয়েন্ট একাডেমি

এ সম্পর্কিত আরও পড়ুন