ইরানের কোচ কার্লোস কুইরোজকে ব্রাজিলে অনুষ্ঠেয় বিশ্বকাপে সহায়তা করবেন আর্সেনালের সাবেক মিডফিল্ডার এডু। ৩৫ বছর বয়সী এডু বর্তমানে ব্রাজিলের ক্লাব কোরিন্থিয়ান্সের জেনারেল ম্যানেজার। বিশ্বকাপের প্রাক্কালে ইরান দল এই কোরিন্থিয়ান্স ক্লাবেই প্রাক অনুশীলন ক্যাম্প করবে।
ব্রাজিল জাতীয় দলের সাবেক এই মিডফিল্ডার আর্সেনালের হয়ে ১০০টির বেশি ম্যাচ খেলেছেন। জিতেছেন দুটি প্রিমিয়ার লিগ ও তিনটি এফএ কাপ। গানার্সদের হয়ে খেলার পর স্পেনের ভ্যালেন্সিয়া হয়ে কোরিন্থিয়ান্সে ক্যারিয়ার শেষ করেন খেলোয়াড়টি। সে হিসেবে এটিই হবে কোচিংয়ে তার প্রথম কোন আন্তর্জাতিক দায়িত্ব পালনের ঘটনা। এবারের বিশ্বকাপে ইরান ‘এফ’ গ্রুপে আর্জেন্টিনা, বসনিয়া ও নাইজেরিয়ার সাথে একই গ্রুপে পড়েছে।
