এশিয়ান গেমস হকি

প্রাথমিক দলে ৩৫ জন

আপডেট : ০৬ মে ২০১৪, ২২:০৩
এশিয়ান গেমস হকির জন্য ফেডারেশন ৩৫ খেলোয়াড়দের নাম প্রাথমিক তালিকা করা হয়েছে। ইনচিওন গেমসে যাবেন ২০ খেলোয়াড়। সাথে যাবেন ফিজিও, ম্যানেজার, কোচসহ ৫ জন। অনুশীলন শুরু হয়নি। আগামী মাসে পুরো দমে অনুশীলন শুরু হয়ে যাবে বলে জানা গেছে। পাকিস্তানী কোচ নাভিদ আলম আগামী সপ্তাহে ঢাকায় আসবেন। ফেডারেশন সভাপতি এবং বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল ইনামুল বারী ফেডারেশনের গত সভায় বিদেশি দলের সাথে প্রস্তুতি ম্যাচ খেলা আয়োজন করতে সাধারণ সম্পাদককে নির্দেশ দিয়েছেন। এশিয়ান গেমস হকিতে ভালো পারফরম্যান্স করার জন্য যতো টাকা প্রয়োজন ব্যয় করতে রাজি আছেন ফেডারেশন সভাপতি। বিদেশি কোচ মিশেল কিনান আসবেন। তিনি ১০ দিন করে অনুশীলন করাতে চান জাতীয় দলকে। ১৯-২৯ মে বেলজিয়াম কোচ মিশেল কিনান ঢাকায় খেলোয়াড়দের তালিম দেবেন এমন আলোচনা চলছে। তিনি দেশে যাওয়া-আসা করলেও এশিয়ান গেমস পর্যন্ত দলের সাথে থাকবেন। এবছর ঢাকায় এশিয়ান গেমস হকির বাছাইয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। গেমস হকির প্রাথমিক দলের খেলোয়াড়রা হলেন ঃ অসীম গোপ, কৌশিক, চয়ন, কৃষ্ণা, তাপস, বেলাল, মনোয়ার, নিপ্পন, অজিত, মুহিত, সাব্বির, সিটুল, সোহাগ, শামীম, মিলন, বিপ্লব, নান্নু, নিলয়, সারোয়ার, মনসুর, খোরশেদ, শিটুল, ইরফান, মিমো, রুম্মন, রাব্বি, নাইম, রেজাউল, আশরাফুর, রকি, আরশাদ, রুবেল, সোয়েব, ইমন, সাদিক।