সাব জুনিয়র দাবা

আপডেট : ০৬ মে ২০১৪, ২২:০৩
সাব জুনিয়র জাতীয় দাবার দ্বিতীয় রাউন্ডের খেলায় ১২ দাবাড়ু ২ পয়েন্ট করে নিয়ে এগিয়ে আছে। গতকাল দাবা কক্ষে অনুষ্ঠিত খেলায় ফাহাদ মাহমুদকে, আকিব সওরিকে, অয়ন রুমাইসাকে, সৈকত সাজেদকে, তাশা আনাফকে, সরনোভা আসিফকে, আদিব তাহসিনকে, এরিনা নুশরাতকে, বব্বী কাঞ্চনকে, তাহসিন অর্নবকে ও রাফায়েল শ্রাবনীকে হারায়। আজ বিকাল সাড়ে তিনটা থেকে তৃতীয় রাউন্ডের খেলা শুরু হবে।