কেএফসি মহিলা ফুটবলের সুপার লিগের চূড়ান্ত পর্বে উঠেছে রংপুর ও কুষ্টিয়া জেলা। গতকাল দিনাজপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত আঞ্চলিক ফাইনালে রংপুর ১৩-০ গোলে হারায় পঞ্চগড় জেলাকে। স্বপ্না ৪, মৌসুমী ২, লিমু ২, রত্না ২, রোকসানা, নারগিস ও সুলতানা ১টি করে গোল করেন। গতকাল কুষ্টিয়া জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত আঞ্চলিক ফাইনালে কুষ্টিয়া ২-১ গোলে খুলনা জেলাকে হারায়। ম্যাচের ২ মিনিটে মুক্তার গোলটি খুলনাকে চূড়ান্ত পর্বে উঠার স্বপ্ন দেখিয়েছিল। কিন্তু ম্যাচের ৪০ ও ৪২ মিনিটে কুষ্টিয়ার শিরিনের দুই গোলে খুলনার স্বপ্ন ভেঙ্গে যায়।
