এএফসি প্রেসিডেন্ট কাপ ফুটবল

শেখ রাসেলের ড্রয়ে শুরু

আপডেট : ০৭ মে ২০১৪, ২২:১৫
এএফসি প্রেসিডন্টে কাপ ফুটবলে শেখ রাসেলের শুরুটা বলা যায় ভালোই। শেখ রাসেল গোলশূন্য ড্র করেছে পাকিস্তানের খান রিসার্চ ল্যাবরেটরী ফুটবল ক্লাবের বিরুদ্ধে। পাকিস্তানের এই দলটি নিয়ে বাংলাদেশের ফুটবল দর্শকদের ভয় ছিল। কারণ দলটি বেশ শক্তিশালী। তার উপর শেখ রাসেলও খুব একটা ভালো দল নিয়ে কলম্বোয় খেলতে যায়নি। এই অবস্থায় পাকিস্তান দলের বিরুদ্ধে গোলশূন্য ড্র হওয়াটা বাংলাদেশের ফুটবলের জন্য ভালো খরবও বলা যায়। প্রেসিডেন্ট কাপ ফুটবলের এ গ্রুপে শেখ রাসেলের সাথে আছে শ্রীলংকান ফুটবল দল শ্রীলংকা বিমান বাহিনী। এই দলের বিরুদ্ধে শেখ রাসেলের দ্বিতীয় ম্যাচ আগামীকাল। গতকাল সুগাথাদাসা স্টেডিয়ামে শ্রীলংকার দলটি ১-০ গোলে হারিয়েছে ভুটানের উগেইন ফুটবল ক্লাবকে।