বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০১৩-১৪ইং আওতায় জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় মৌলভীবাজার সদর উপজেলার অনূর্ধ্ব ১৬ মাধ্যমিক স্কুলের বালিকাদের নিয়ে গত মঙ্গলবার থেকে মাসব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণ কোর্স হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়। এতে সদর উপজেলার হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় ও আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩০ জন বালিকা অংশ নেয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাসব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আ,ন,ম আতাউর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুহাঃ শওকত আলী, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, জেলা ক্রীড়া অফিসার মনোরঞ্জন দে, প্রশিক্ষক আতিক মজুমদার, মোঃ আব্দুল্লাহ, মাধুরী দেব, কমল অধিকারী প্রমুখ।
