ট্যাপ প্রিন্টার

আপডেট : ০৮ মে ২০১৪, ২০:৪০
নেয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) ব্যবহার করে সব ধরনের ডিভাইস থেকে প্রিন্ট সুবিধার স্যামসাং এম২০২০ ডাব্লিউ মডেলের ট্যাপ প্রিন্টার বাজারে এনেছে কম্পিউটার সোর্স। এনএফসি সমর্থিত ডিভাইসকে এই প্রিন্টারের নির্দিষ্ট স্থানে স্পর্শ করেই তা থেকে প্রিন্ট দেওয়া যাবে। ওয়াই-ফাই এবং ইউএসবি ব্যবহার করেও প্রিন্ট করা যায়। এতে রয়েছে ৪০০ মেগাহার্জ প্রসেসর, ৬৪ এমবি মেমোরি। এটি কালির খরচ ২৫ শতাংশ পর্যন্ত হ্রাস করে। মূল্য ১০,০০০ টাকা।