সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো এখন জনপ্রিয় বিশ্বজুড়ে। হ্যাকাররাও এখন তাই এসব মাধ্যম ব্যবহার করে তথ্য হাতিয়ে নিয়ে থাকে। ফেসবুকের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পোস্টের মাধ্যমে ছড়ানো হয়ে থাকে ম্যালওয়্যার বা অন্যান্য ক্ষতিকর উপাদানের লিংক। অনেক সময় বিশেষ বিশেষ অফারের লিংকে থাকে এসব ম্যালওয়্যার। তাই এসব পোস্টে ক্লিক না করাই ভালো।
