চট্টগ্রাম আবাহনী ও ফেনী সকারের খেলা ড্র

আপডেট : ০৮ মে ২০১৪, ২২:২১
স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস স্থানীয় এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লিগে চট্টগ্রাম আবাহনী ও সকার ক্লাব ফেনীর মধ্যকার খেলাটি গোলশুন্য ড্র হয়েছে। গতকাল বৃহস্পতিবার তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে গোলের সুযোগ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে ছিল ফেনীর দলটি। তবে দুর্বল ফিনিশিং ও ফরোয়ার্ডদের অমার্জনীয় ব্যর্থতায় গোলের দেখা পায়নি তারা।