ফ্রেঞ্চ ওপেনে থাকছেন ফেদেরার

আপডেট : ০৯ মে ২০১৪, ২২:০১
ফরাসি ওপেন টেনিসে অংশ নেবেন রজার ফেদেরার। রেকর্ড ১৭ বারের গ্র্যান্ড স্ল্যাম শিরোপাজয়ী এই তারকার প্রতিনিধি টনি গডসিক গত শুক্রবার একথা বলেন। যদিও চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মত জমজ সন্তান প্রসব করা স্ত্রী মিরকাকে সময় দেয়ার জন্য এ টুর্নামেন্টে তিনি অংশ না-ও নিতে পারেন বলে এর আগে ধারণা করা হয়েছিল। ফেদেরারের এজেন্ট টনি গডসিক ডবি¬উডবি¬উডবি¬উ এটিপিওয়ার্ল্ড ডট কমকে বলেন, আগামী ২৫ মে রোলা গাঁরোতে শুরু হওয়া ফরাসি ওপেনে অংশ নেয়ার ইচ্ছে প্রকাশ করেছেন ফেদেরার। গডসিক বলেন, ‘রোলা গাঁরোতে খেলার পরিকল্পনা আছে রজারের এবং রোমে খেলার ব্যাপারে তিনি শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেবেন। অবশ্য সব কিছু নির্ভর করছে তার পারিবারিক সময়টা কেমন যাচ্ছে তার উপর।’ গত বৃহস্পতিবার লিও ও লেনি নামে দু’টি পুত্র সন্তান প্রসব করেন ফেদেরারের স্ত্রী মিরকা।