অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অব হেলথ এন্ড ওয়েল ফেয়ার ক্যান্সার নিয়ে একটি উদ্বেগজনক তথ্য দিয়েছে। তথ্যটি হচ্ছে, বয়স যখন ৭৫-এর কোটায় তখন প্রতি ৩ জন পুরুষের মধ্যে ১ জন এবং প্রতি ৪ জন মহিলার মধ্যে ১ জন ক্যান্সারে আক্রান্ত হবার ঝুঁকি রয়েছে।
বিশেষজ্ঞগণ বলছেন, যদিও মধ্য বয়সে ক্যান্সার শনাক্ত হলে ক্যান্সারে মানুষের বেঁচে থাকার প্রবণতা আগের চেয়ে বেড়েছে। তবুও ক্যান্সার এখনও এক বিপজ্জনক রোগ। তাই বিশেষজ্ঞগণ বলছেন, পুরুষ ও মহিলাদেরকে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ক্যান্সার সম্পর্কে সচেতন থাকতে হবে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করাতে হবে। বিশেষ করে পুরুষের প্রস্টেট ক্যান্সার, কোলন ক্যান্সার, লিভার ক্যান্সার এবং মহিলাদের স্তন, ওভারী ও জরায়ু ক্যান্সার সম্পর্কে অধিক সচেতন থাকতে হবে।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
