কী অনুযায়ী রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালিত হয়?
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর
অধ্যায় -৭
২৬। কী অনুযায়ী রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালিত হয় ?
ক. রাষ্ট্রপতির আইন অনুযায়ী
খ. সংবিধান অনুযায়ী
গ.প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী
ঘ. প্রচলিত প্রথা অনুযায়ী
২৭। বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয় কবে ?
ক. ১৯৭১ সালের ২৭ মার্চ
খ. ১৯৭১ সালের ৩ মার্চ
গ. ১৯৭ সালের ২৬ মার্চ
ঘ. ১৯৭১ সালের ৭ মার্চ
২৮। দীর্ঘ কয় মাসের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আমাদের বিজয় অর্জিত হয় ?
ক. ১০ মাসের খ. ৯ মাসের
গ. ৮ মাসের ঘ. ৭ মাসের
২৯। গণপরিষদের প্রথম অধিবেশন বসে -
ক. ১৯৭২ সালের ১৭ এপ্রিল
খ. ১৯৭১ সালের ১০ এপ্রিল
গ. ১৯৭২ সালের ১০ এপ্রিল
ঘ. ১৯৭১ সালের ১৭ এপ্রিল
৩০। সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আমাদের বিজয় অর্জিত হয় কবে ?
ক. ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর
খ. ১৯৭১ সালের ১০ ডিসেম্বর
গ. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর
ঘ. ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর
৩১। কত সালে বাংলাদেশের একটি অস্থায়ী সংবিধান জারি করা হয় ?
ক. ১৯৭১ সালে খ. ১৯৭৪ সালে
গ. ১৯৭৫ সালে ঘ. ১৯৭২ সালে
৩২। ১৯৭২ সালে কাকে সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি করা হয় ?
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে
খ. ড. কামাল হোসেনকে
গ. তাজউদ্দিন আহমদকে
ঘ. সৈয়দ নজরুল ইসলামকে
৩৩। দীর্ঘ কয় মাসের মধ্যে আমরা একটি সংবিধান লাভ করি ?
ক. সাড়ে ছয় মাস খ. সাড়ে সাত মাস
গ. সাড়ে আট মাস ঘ. সাড়ে নয় মাস
৩৪। ‘এ সংবিধান লিখিত হয়েছে লাখো শহিদের রক্তের অক্ষরে।’ এ কথাটি কে বলেছেন ?
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ. ড. কামাল হোসেন গ. তাজউদ্দিন আহমদ
ঘ. সৈয়দ নজরুল ইসলাম
৩৫। এ যাবত্ আমাদের সংবিধানে কত বার সংশোধিত হয়েছে ?
ক. ১৭ বার খ. ১৬ বার গ. ১৫ বার ঘ. ১৪ বার
৩৬।আমাদের সংবিধানের সর্বশেষ সংশোধনী গৃহীত হয় -
ক. ২০১১ সালের ৩০ জুন খ. ২০১১ সালের ২০ জুন গ. ২০১০ সালের ৩০ জুন ঘ. ২০১২ সালের ৩০ জুন
৩৭। বাংলাদেশের পরিচয় বাংলাদেশ একটি -
ক. রাজতান্ত্রিক রাষ্ট্র খ. সমাজতান্ত্রিক রাষ্ট্র
গ. সামপ্রদায়িক রাষ্ট্র ঘ. গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র
৩৮। আমাদের সংবিধানে কতটি ভাগ রয়েছে ?
ক. ১১ খ. ১২ গ. ১৩ ঘ. ১৪
৩৯। আমাদের সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে?
ক. ১৬০টি খ. ১৫৮টি গ. ১৫৬টি ঘ. ১৫৩টি
৪০। আমাদের সংবিধানে কতটি প্রস্তাবনা রয়েছে ?
ক. ১ টি খ. ২ টি গ. ৩ টি ঘ. ৪ টি
৪১। আমাদের সংবিধানে রাষ্ট্র পরিচালনার কয়টি মূলনীতির কথা বলা হয়েছে ?
ক. ৪ টি খ. ৫ টি গ. ৬ টি ঘ. ৭ টি
৪২। নিচের কোনটি রাষ্ট্র পরিচালনার মূলনীতি ?
i.জাতীয়তাবাদ ii.সমাজতন্ত্র iii.গণতন্ত্র
নিচের কোনটি সঠিক ?
ক. ii খ. iii গ. i ঘ. i, ii ও iii
৪৩। সংবিধানে কোন ধর্মকে রাষ্ট্রধর্ম হিসাবে স্বীকৃতি দেয়া হয়েছে ?
ক. ইসলাম খ. হিন্দু গ. বৌদ্ধ ঘ. খ্রিষ্টান
৪৪। নিচের কোনটি বাংলাদেশের নাগরিকদের পরিচয় হবে ?
ক. স্বদেশীয় খ. প্রবাসী গ. বাংলাদেশি ঘ. বাঙালি
৪৫। জাতি হিসেবে বাংলাদেশের জনগণ কী নামে পরিচিত হবে ?
ক. বাংলা ভাষাভাষী খ. প্রবাসী
গ. বাংলাদেশি ঘ. বাঙালি
৪৬। সংসদীয় পদ্ধতির শাসনব্যবস্থায় প্রকৃত ক্ষমতা কার হাতে থাকবে ?
ক. রাষ্ট্রপতির খ. অর্থমন্ত্রীর গ. প্রধানমন্ত্রীর ঘ. মন্ত্রীর
৪৭। সংবিধানে বিভিন্ন ধর্মাবলম্বীদের ব্যাপারে নিশ্চিত করা হয়েছে -
i.সমান মর্যাদা ii.সমান অধিকার iii. বৈষম্য
নিচের কোনটি সঠিক ?
ক. ii খ. iii গ. i ঘ. i ও ii
৪৮। আমাদের আইন সভায় নির্বাচিত সদস্যসংখ্যা কত ?
ক. ৩৫০ খ. ৩০০ গ. ২৪৫ ঘ. ২৪০
৪৯। আমাদের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন কতটি ?
ক. ৫০ খ. ৪৫ গ. ৪০ ঘ. ৩৫
৫০। সংবিধান অনুযায়ী রাষ্ট্রীয় সকল ক্ষমতার মালিক কে ?
ক. ক. রাষ্ট্রপতি খ. অর্থমন্ত্রী
গ. প্রধানমন্ত্রী ঘ. জনগণ
উত্তর: ২৬। খ ২৭। গ ২৮। খ ২৯। গ ৩০। গ ৩১। ঘ ৩২। খ ৩৩। ক ৩৪। ক ৩৫। গ ৩৬। ক ৩৭। ঘ ৩৮। ক ৩৯। ঘ ৪০।ক ৪১। ক ৪২। ঘ ৪৩। ক ৪৪। গ ৪৫। ঘ ৪৬। গ ৪৭। ঘ ৪৮। খ ৪৯। ক ৫০। ঘ
