বেনাপোল বন্দরে প্রকৌশলীকে অপহরণের চেষ্টা

আপডেট : ১০ মে ২০১৪, ২২:০৬
বেনাপোল স্থল বন্দরের প্রকৌশলী (বিদ্যুত্) আবু জাহের মো. কেরামত আলীকে তালসারী জামে মসজিদের পাশ থেকে অপহরণের চেষ্টা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আবু জাহের দীর্ঘদিন ধরে বেনাপোল স্থলবন্দরের বিদ্যুত্ বিভাগের প্রকৌশলীর দায়িত্বে ছিল। ১৮ জুন ২০১৩ তারিখ বন্দর কর্তৃপক্ষ তাকে সাময়িক সাসপেন্ড করে। পরে ৩১ মার্চ ১৪ তারিখ তাকে চাকরি থেকে বরখাস্ত করেন কর্তৃপক্ষ। গতকাল শনিবার সে ছেলেমেয়েদের জন্য খাবার কিনতে তালসারী মোড়ে যায়। ফেরার পথে জনিসহ ৫/৬ জন ভাড়াটে সন্ত্রাসী তাকে অপহরণের চেষ্টা করে। একপর্যায়ে তার আর্তচিত্কারে এলাকাবাসী এগিয়ে আসলে সে রক্ষা পায়। আবু জেহের জানান, তিনি কর্মরত থাকাকালীন তার অধীনস্থ দৈনিক মজুরীভিত্তিক ইলেক্ট্রিশিয়ান জনি ঠিকমত অফিস না করার জন্য বেতন কম পেত। চাকরিচ্যুতির খবর শুনে সে বকেয়া বেতনের জন্য হুমকি দিচ্ছে।