বাবু আবারো চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক নির্বাচিত

আপডেট : ১০ মে ২০১৪, ২২:১৪
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন সাবেক জাতীয় ফুটবলার ও বিসিবি’র সদস্য গোলাম মোস্তফা বাবু। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে গোলাম মোস্তফা বাবু’র নেতৃত্বে ২৪ সদস্য’র কার্যকরী কমিটির জন্য একটি মাত্র প্যানেল নির্বাচন কমিশনে জমা পড়লে বাবুসহ তার প্যানেলের সকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। আগামী চার বছর এ কমিটি দায়িত্ব পালন করবে। এর আগেও তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। খবর বিজ্ঞপ্তির