বঙ্গবন্ধু একাডেমি: ড. ওয়াজেদ মিয়ার স্মরণ সভা ও চলমান রাজনীতি নিয়ে আলোচনা সভা সকাল সাড়ে ১০টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে। জাতীয়তাবাদী কর্মজীবী দল: অপহরণ-গুম-খুন নিয়ে আলোচনা সকাল সাড়ে ১০টায়, জাতীয় প্রেসক্লাবে। খান ফাউন্ডেশন: উপজেলা নির্বাচনে নারী প্রতিনিধিদের পরিস্থিতি নিয়ে জাতীয় আলোচনা তোপখানা রোডের সিরডাপ মিলনায়তনে সকাল সাড়ে নয়টায়। জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন: গৃহশ্রমিককে নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন, বেলা ১১টায়। নার্সেস এসোসিয়েশন: আন্তর্জাতিক নার্স দিবসের শোভাযাত্রা সকাল সাড়ে সাতটায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ক্যাম্পাস থেকে শুরু।
