সম্প্রতি রাজধানীর একটি রেস্টুরেন্টে জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়ে গেল স্যামসাং স্মার্ট শুটার অফারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গত ফেব্রুয়ারি ও মার্চ মাসে পরিচালিত স্যামসাং ক্যামেরায় ঘোষিত মাসব্যাপী বিশেষ অফারের আওতায় প্রতিটি স্মার্ট ক্যামেরার ক্রেতাকে একটি করে স্ক্র্যাচ কার্ড দেওয়া হয়। সেসব স্ক্র্যাচ কার্ড ঘষে ভাগ্যবান ৫০জন ক্রেতা স্যামসাং ডব্লিউ২০০ মডেলের ওয়াটারপ্রুফ হ্যান্ডিক্যাম জিতে নেন। স্মার্ট টেকনোলজিসের উদ্যোগে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত ৫০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানটির উপ-মহাব্যবস্থাপক মুজাহিদ আলবেরুনী সুজন এবং স্যামসাং ক্যামেরার পণ্য ব্যবস্থাপক মতিউল ইসলাম।
