পটুয়া কামরুল হাসান আর্ট স্কুল জাতীয় পর্যায়ে ৫ম বারের মতো আয়োজন করেছে ‘বৈশাখে ছবি আঁকো জৈষ্ঠে প্রদর্শনী জাতীয় শিশু চিত্রকলা প্রতিযোগিতা’। প্রতিযোগিতার জন্য প্লে থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের আঁকা ছবি আহবান করা হয়েছে। প্রতিযোগিতা হবে চারটি গ্রুপে। ক-প্লে থেকে কেজি শ্রেণি, খ-১ম থেকে ৩য় শ্রেণি, গ-৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণি, ঘ-৭ম থেকে ১০ম শ্রেণি। আঁকার বিষয় ও মাধ্যম :উন্মুক্ত।
ছবি পাঠানোর শেষ তারিখ ২১ মে ২০১৪। ঠিকানা : পটুয়া কামরুল হাসান আর্ট স্কুল, ধানমন্ডি শাখা- ২/১ (৪র্থ তলা), ব্লক-এ, লালমাটিয়া, মিরপুর রোড, ঢাকা-১২০৭। বিস্তারিত জানতে ফোন: ০১৭১৭৩২৪০২০।
-প্রেস বিজ্ঞপ্তি
