আজকের অনুষ্ঠান

আপডেট : ১২ মে ২০১৪, ২২:০৮
আন্তর্জাতিক নজরুল চর্চা কেন্দ্র: চতুর্থ আন্তর্জাতিক নজরুল কনভেনশন ও সেমিনার। বাংলা একাডেমিতে, বিকাল ৪টা। ন্যাপ-ভাসানী: র্যাবকে এক তরফা বিলুপ্ত করার দাবির প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন। জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল সাড়ে ১০টা। এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস এন্ড কালচারাল ফাউন্ডেশন : পর্যটন শিল্পের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা। কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সকাল সাড়ে ১০টা। সম্মিলিত মুক্তিযোদ্ধা ফ্রন্ট: শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা। মুক্তিযোদ্ধা ফ্রন্টের কার্যালয়ে সকাল সাড়ে ১০টা। আমরা মুক্তিযোদ্ধার সন্তান: অপহরণ, গুম, হত্যা নিয়ে বিএনপি জামায়াতের নতুন ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ। জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ১১টা। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি: ১১ দফা বাস্তবায়ন বিষয়ে শিক্ষক সমাবেশ ও আলোচনা সভা। ঢাকা মহানগর নাট্যমঞ্চে সকাল সাড়ে ১০টা।স্বরচিত্র আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্র: কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে আবৃত্তি প্রযোজনা রুদ্রবীণা ও রৌদ্র রুদ্র রবি। সন্ধ্যা ৬টা ৪৫মিনিট, টিএসসি মিলনায়তন, ঢাকা বিশ্ববিদ্যালয়।