প্রথম বিভাগ হকি

আপডেট : ১২ মে ২০১৪, ২২:২৮
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে গতকাল গ্রীনডেল্টা প্রথম বিভাগ হকি লিগের দুটি খেলাই ড্র হয়েছে। প্রথম খেলায় কম্বাইন্ড এসসি ২-২ গোলে ফরাশগঞ্জের সাথে ড্র করে। ফরাশগঞ্জের কৃষ্না ২টি কম্বাইন্ডের সাফিন ও রবিন গোল করেন। দ্বিতীয় খেলায় মুক্ত বিহঙ্গ তরুণ সংঘ ১-১ গোলে বর্ণক সমাজের সাথে ড্র করে। মুক্তি বিহঙ্গের জামাল হোসেন শাওন এবং বর্ণক সমাজের রফিকুল ইসলাম গোল করেন।