নিলামে ব্র্যাডম্যানের প্রথম টেস্ট ব্যাট

আপডেট : ১২ মে ২০১৪, ২২:২৯
অস্ট্রেলিয়ান স্পোর্টস লিজেন্ড ডোনাল্ড ব্র্যাডম্যানের টেস্ট ক্যারিয়ার শুরু করা প্রথম ক্রিকেট ব্যাটটি নিলামে উঠেছে এবং এক লাখ ৩৬ হাজার ডলার দাম পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। ক্রিকেট ইতিহাসে এ পর্যন্ত সর্বোচ্চ ৯৯.৯৪ গড় টেস্ট ব্যাটিংয়ের মালিক ব্র্যাডম্যান এ ব্যাটটি দিয়েই ১৯২৮ ইংল্যান্ডে বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট ক্যারিয়ার শুরু করেছিলেন। শিশুদের একটি হাসপাতাল প্রতিষ্ঠায় তহবিল সংগ্রহের জন্য একটি প্রতিযোগিতার পুরস্কার হিসেবে ১৯৩০ সালে সিডনি সান পত্রিকাকে দান করেছিলেন তিনি। দীর্ঘদিন পুরস্কার পাওয়া ছেলেটির কাছেই থাকা মহামূল্যবান এ ব্যাট খানা ২০০৮ সালে এক লাখ ৩৬ হাজার ডলারে বিক্রি করে দেন তিনি। সংগ্রহকারী এই অস্ট্রেলিয়ান ব্যাট খানা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ন্যাশনাল স্পোর্টস গ্রাউন্ডে সাজিয়ে রেখেছিলেন। তবে বর্তমানে তিনি এটা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন।