গতকাল মোহাম্মদপুর ঈদগাঁ মাঠে অনুষ্ঠিত পাইওনিয়ার ফুটবল লিগে মনসুর স্পোর্টিং ক্লাব নির্জনের একমাত্র গোলে হারিয়েছে আরামবাগ ফুটবল একাডেমীকে। ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে নির্জন ম্যাচ সেরা খেলোয়াড় হয়েছেন। এই জয়ে মনসুর স্পোর্টিং ক্লাবের লিগের সুপার এইট পর্বে উঠা নিশ্চিত হয়ে গেলো বলে জানিয়েছে বাফুফে। মনসুর স্পোর্টিং ক্লাব ৪ খেলায় ১২ পয়েন্ট পেয়ে সুপার লিগের ২০ দলের মধ্যে শীর্ষে রয়েছে।
