ফাইল পুনরুদ্ধারে রেকুভা

আপডেট : ১৩ মে ২০১৪, ২১:০৬
পিসিতে কাজ করতে গিয়ে অনেকসময় প্রয়োজনীয় অনেক ফাইল ভুলে ডিলিট করে দেওয়া অস্বাভাবিক কোনো ঘটনা নয়। ডিলিট করে দেওয়া ফাইল রিসাইকেল বিনে স্থান পেলে সেখান থেকেও যদি ফাইল ডিলিট করা হয়, তাহলে আর ওই ফাইলকে ফিরে পাওয়ার কোনো উপায় থাকে না। এমন পরিস্থিতিতে হারিয়ে যাওয়া ফাইল খুঁজে বের করতে সহায় হতে পারে রেকুভা। সফটওয়্যারটি পিসির হারিয়ে যাওয়া অনেক ফাইলকে ফিরিয়ে আনতে সক্ষম। বিনামূল্যের রেকুভা ইন্সটল করে নিলেই এটি কাজ করতে শুরু করে। প্রোগ্রামটি চালু করে পুরো পিসিতে কিংবা নির্দিষ্ট কোনো ড্রাইভে সার্চ করতে দিলেই এটি ডিলিট করে দেওয়া সব ফাইল খুঁজে বের করে দেবে। পিসির সাথে সাথে পেনড্রাইভ, মেমোরি কার্ড, আইপডের মতো এক্সটার্নাল স্টোরেজে থাকা ফাইলও খুঁজে বের করতে পারে রেকুভা। কোনো ড্রাাইভ বা ডিভাইস ফরম্যাট হয়ে যাওয়ার পরেও তা থেকে তথ্য বের করে রেকুভা। শুধু তাই নয়, মাইক্রোসফটের আউটলুক এক্সপ্রেস বা মজিলা থান্ডারবার্ড ইমেইল ক্লায়েন্টে ডিলিট করে দেওয়া ইমেইলও এটি বের করে দেয়। এর পোর্টেবল সংস্করণকে ব্যবহার করা যায় এক্সটার্নাল ড্রাইভ থেকেও। www.piriform.com/recuva ঠিকানায় পাওয়া যাবে রেকুভা।