চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারপার্সন ইয়ান জুনকি তিনদিনের সফরে মঙ্গলবার ঢাকা এসেছেন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর আমন্ত্রণে তার এই সফর বলে চীনা দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ইয়ান জুনকি স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে আলোচনা ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ করবেন। এছাড়া কয়েকজন মহিলা সংসদ সদস্য এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে তিনি মতবিনিময় করবেন। গত রাতে তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত্ করেন। দুই দেশের আইন সভা বাংলাদেশের জাতীয় সংসদ ও চীনের ন্যাশনাল পিপলস্ কংগ্রেসের সঙ্গে মৈত্রী সম্পর্ক ও ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপনই এই সফরের লক্ষ্য বলে চীনা দূতাবাস জানায়।
