ঐক্যবদ্ধ আইনজীবী সমাজ : নারায়ণগঞ্জের ৭ খুনের বিচারের দাবিতে সমাবেশ, বিকাল ৩টা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি : সারাদেশে হত্যা-গুম-অপহরণ-অপরাধ বাণিজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবানে বিক্ষোভ সমাবেশ, বিকাল ৫টা, জাতীয় প্রেসক্লাবের সামনে। এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশন : ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার, বিকাল সাড়ে ৫টা, পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে। নৌ, সড়ক ও রেলখাত রক্ষা জাতীয় কমিটি : নৌযানে মাস্টারশিপ পরীক্ষায় দুর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন, সকাল সাড়ে ১০টা, জাতীয় প্রেসক্লাবের সামনে। কথাশিল্পী শওকত ওসমান স্মৃতি পরিষদ : শওকত ওসমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, বিকাল ৫টা, জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে।
