আমাদের জন্য সামনে কঠিন চ্যালেঞ্জ

আপডেট : ১৩ মে ২০১৪, ২১:৪৭
অধিনায়ক বিপ্লব এএফসি প্রেসিডেন্ট কাপ ফুটবলের চূড়ান্ত পর্বে উঠা শেখ রাসেল ক্রীড়াচক্র ঢাকায় ফিরে জানিয়েছে এটা শুধু ক্লাব সাফল্য নয়। দেশের ফুটবলের সাফল্য বটে। দলের অধিনায়ক বিপ্লব বলেছেন, এই সাফল্যকে ধরে রাখতে হলে চূড়ান্ত পর্বের জন্য আগামীতে আরো ভালো গড়তে হবে। কারণ চূড়ান্ত পর্বে আরো শক্তিশালী দল লড়াই করবে। আমাদের জন্য সামনে কঠিন চ্যালেঞ্জ। আমি ক্লাব কর্মকর্তাদের কাছে অনুরোধ করবো তারা যেন দলবদলে আরো ভালো কিছু ফুটবলার নেয়। ২২-২৮ সেপ্টেম্বর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। বিপ্লব বললেন, আমরা তো ক্লাবগুলোর সাথে খেলেছি। আমার মনে হয় ওইসব দেশের চেয়ে আমাদের লিগটা আরো বেশি শক্তিশালী। এখানে আরো বেশি প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ফুটবল হয়। আর এর কারণ হচ্ছে পাতানো খেলা যত কমে যাবে খেলার মানও অনেক বেড়ে যাবে।’ গতকাল দুপুরে শ্রীলঙ্কা থেকে ফিরেছেন খেলোয়াড়রা। বিমানবন্দরে বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী খেলোয়াড় কোচ কর্মকর্তাদের বিমানবন্দরে ফুলের মালা দিয়ে বরণ করেন। শেখ রাসেল এএফসি প্রেসিডেন্ট কাপ ফুটবলের চূড়ান্ত পর্বে উঠবে, এমনটা ফুটবল অনুরাগীরা আশা করেননি। কারণ পেশাদার লিগে শেখ রাসেল ভালো পারফরম্যান্স করতে পারছিল না। যে কারণে শেখ রাসেলকে প্রত্যাশার মালাটা বড় দেখার সুযোগ পাননি ফুটবল সংশ্লিষ্টরা। সে াতের বিপরীতে কথা বলেছিলেন ক্লাব সভাপতি নুরুল আলম চৌধুরী। তিনি বলেছেন, আমরা লিগে খারাপ করছি। শ্রীলঙ্কা সফরে এটাই আমাদের জন্য টিম স্পিরিড হতে পারে। খারাপ থেকে উতরে ভালো করার একটা সুযোগ আমাদের সামনে প্রেসিডেন্ট কাপ। আশা করি খেলোয়াড়রা নিজেদের কথা এবং দেশের ফুটবলের কথা মাথায় রেখে ভালো খেলবেন। আমি মনে করি শেখ রাসেল ভালো খেলে দেশের ফুটবলের গৌরব আনতে পারে।’ এমন কথা অধিনায়ক বিপ্লব ভট্টাচার্যের কণ্ঠেও শোনা গিয়েছিল। তিনিও শ্রীলঙ্কা যাওয়ার আগে বলেছিলেন, আমরা শুধু একটা দল হয়ে নয়। আমরা দেশের পতাকা নিয়ে খেলতে যাচ্ছি। খেলোয়াড়রা নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে রেজাল্ট পাবো।’ শেখ রাসেল কথা রেখেছে। যেটা বলে গিয়েছিলো তা যেন অক্ষরে অক্ষরে পালন করেছেন বিপ্লব, মিঠুন, রবিনরা। প্রেসিডেন্ট কাপ ফুটবলে গ্রুপ পর্বের সাফল্যটা লিগে প্রেরণা হবে কিনা জানতে চাইলে বিপ্লব বলেন, ‘অবশ্যই এটা প্রেরণা হওয়া উচিত। তবে আমরা এখন বলতে পারছি না লিগ শিরোপার জন্য লড়াই করবো। এখন আমাদের সামনে লক্ষ্য লিগে ভালো করা। যে ম্যাচগুলো বাকি রয়েছে সেগুলো থেকে পয়েন্ট আদায় করে এগিয়ে যেত পারলে শিরোপা দৌড়ে টিকে যেতেও পারি।’ এএফসি প্রেসিডেন্ট কাপ ফুটবলে তিন ম্যাচ খেলে হার তো দূরের কথা একটি গোলও হজম করেনি বিপ্লবরা। ‘এ’ গ্রুপ থেকে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে উঠা শেখ রাসেল গোল করেছে ৯টি। চার দিনে তিন ম্যাচ খেলতে হয়ছে শেখ রাসেলকে। ফুটবলে এটা কঠিনই। তারপরও শেখ রাসেলের জালে প্রতিপক্ষের গোল নেই। বিপ্লব বলেন, আমাদের খেলোয়াড়রা নিজ নিজ পজিশনে কমিটেড ফুটবল খেলেছে বলেই হয় তো আমাদের জলে বল ঢোকেনি। আমরা কিছু ভালো সেভ করেছি। ভাগ্যটাও আমাদের সহায়তা করেছে।’ পাকিস্তানের খান রিসার্চ ল্যাবরেটরি দলের বিরুদ্ধে গোল শূন্য ড্র, স্বাগতিক শ্রীলঙ্কার বিমান বাহিনীকে ৫-০ এবং ভুটানের ইউজেন ফুটবল একাডেমীকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় শেখ রাসেল ক্রীড়াচক্র।