সাবিনার ট্রিপল হ্যাটট্রিক
স্পোর্টস রিপোর্টার
কেএফসি মহিলা ফুটবলের অফিস দল বিজেএমসি নরসিংদী জেলা ফুটবল দলকে উড়িয়ে দিয়েছে। বিজেএমসি ১২-০ গোলে নরসিংদী মহিলা ফুটবল দলকে হারিয়ে চূড়ান্ত পর্বে উঠেছে। গোল বন্যায় ভাসিয়ে বিজেএমসির সাবিনা খাতুন ট্রিপল হ্যাটট্রিক করেন। রিক্তা, সুরাইয়া ও বিথী ১টি করে গোল করেন।
