স্কটল্যান্ডের পুরুষ দলে প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে খেলে ইতিহাস সৃষ্টি করলেন ২৭ বছর বয়সী শার্লোটে বাসকম্ব। স্কটল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে রয়্যাল হাই কর্স্টোপনির হয়ে গ্রেঞ্জের বিপক্ষে একটি ম্যাচে খেলে ক্রিকেট ইতিহাস সৃষ্টি করেন তিনি। স্কটল্যান্ড পুরুষ জাতীয় দলের খেলোয়াড় হর্ডন গুডির মতই ম্যাচে তিনটি ক্যাচ ও ১০ রান করেন এ মহিলা ক্রিকেটার। ইংল্যান্ডের ইয়র্কশায়ারে জন্মগ্রহণ করা চার্লোতি ইয়র্কশায়ার অনূর্ধ্ব-১৩ এবং নটিংহ্যামশায়ার অনূর্ধ্ব-১৫ দলে খেলেছেন। বর্তমানে স্কটল্যান্ডে স্থায়ীভাবে বসবাস করায় তিনি স্কটিশ জাতীয় মহিলা দলে খেলছেন। -বাসস
