বিশ্বকাপে নাকি বিপক্ষ দলের সাথে জার্সি বদলাবে না ইরানিরা - ক’দিন আগে পশ্চিমা গণমাধ্যমের এমন সংবাদ প্রচারের ভাল একটা ব্যাখ্যাই দিলেন দলটির কোচ কার্লোস কুইরোজ। অভিযোগের আঙুল তুলেছেন তিনি জার্মান ফুটবল সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠানের দিকে।
২০১২ সাল থেকে ইরান জাতীয় ফুটবল দলের জন্য জার্সি, বুট, মোজা সরবরাহ করে আসছে এই প্রতিষ্ঠানটি। কিন্তু আসন্ন বিশ্বকাপের আগে এসেই ঝামেলার সৃষ্টি করেছে তারা। বাছাই পর্ব থেকেই নাকি চলছে এমন সমস্যা, ‘বাছাই পর্বে আমাদের অনেক আর্দ্র পরিবেশে খেলতে হয়েছে। আর এর মধ্যে তারা অনেক নিম্ন মানের পণ্য সরবরাহ করেছে। এটা আমাদের বিশ্বকাপ থেকে ছিটকে দিতে পারতো।’ কুইরোজ জার্মান প্রতিষ্ঠানটির জার্সির মান, বুটের আকার নিয়েও প্রশ্ন তোলেন।
এই নিয়ে চতুর্থ বারের মত বিশ্বকাপ খেলতে যাচ্ছে এশিয়ার দল ইরান। এর আগে ১৯৭৮, ১৯৯৮ ও ২০০৬ সালের বিশ্বকাপে ছিল তারা। গ্রুপ পর্যায়ে এবার তারা আর্জেন্টিনা, নাইজেরিয়া ও বসনিয়ার মুখোমুখি হবে।
