কোচ সিজার প্রান্দেলির বিশ্বকাপ প্রস্তুতি শুরু হলো ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণার মধ্য দিয়ে। তার দলটিতে জুভেন্তাসের খেলোয়াড় বেশি। তবে সামগ্রিক বিচারে দলটি হলো ব্যাপক অভিজ্ঞতার পাশাপাশি কিছু তরুণ তারকায় ভরা। ব্রাজিলে ১২ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপে ইতালি পড়েছে ইংল্যান্ড, কোস্টারিকা ও উরুগুয়েকে নিয়ে গড়া ‘বি’ গ্রুপে। তার মধ্যে আবার ১৪ জুন নিজেদের প্রথম খেলাতেই ইংল্যান্ডের মুখোমুখি হবে ২০০৬ সালের বিশ্বকাপ জয়ীরা। এরপর ২০ জুন কোস্টারিকা ও ২৪ জুন উরুগুয়ের বিপক্ষে খেলবে কোচ প্রান্ডেলির দল।
ইতালির দলটিতে দুজন খেলোয়াড় আছেন যারা ১০০টির বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এছাড়া কমপক্ষে ৩০টির বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা ফুটবলার আছেন সাতজন। ক্লাব বিচারে জুভেন্তাসই এগিয়ে। ইতালির বিখ্যাত এ ক্লাবটির ছয়জন ঠাঁই পেয়েছেন কোচ সিজারের ঘোষিত দলে। এরা হলেন দলটির দুই মূল স্তম্ভ গোলরক্ষক জিয়ানলুইজি বাফন ও আন্দ্রে পিরলো। তাদের সাথে আছেন জাতীয় দলের নিয়মিত সদস্য ড্যানিয়েল ডি রোসি, রিকার্ডো মন্তোলিভো ও ক্রিশ্চিয়ান ম্যাজিও।
ইতালির হয়ে জ্বলে ওঠার সুযোগ পাবেন বেশ কয়েকজন তরুণ তারকা। এদের মধ্যে আছেন মারিও বালোতেল্লি, জিওসেপ্পে রোসি, মার্কো ভেরাত্তি ও লোরেঞ্জো ইসিঙ্গনে। ২৭ বছর বয়সী রোসি অবশ্য ইনজুরির কারণে চার মাস খেলতে না পারার পর মৌসুমের শেষ দিকে এসে ইতালির সিরি এতে কেবল তিনটি ম্যাচ খেলতে সক্ষম হন।
ইতালি দল:গোলরক্ষক: জিয়ানলুইজি বাফন (জুভেন্তাস), ম্যাত্তিয়া পেরিন (জেনোয়া), স্লাভোতোরে সিরিগু (প্যারি সেন জার্মেই)।
রক্ষণভাগ: ইগনাজিও আবাতে (মিলান), আন্দ্রে বারজাগলি (জুভেন্তাস), লিওনার্দো বোনুচ্চি (জুভেন্তাস), গিওর্গিও ছিয়েল্লিনি (জুভেন্তাস), ম্যাত্তিও ডারমিয়ান (তোরিনো), ম্যাত্তিয়া ডি স্কিগলিও (মিলান), ক্রিশ্চিয়ান ম্যাজিও (নেপোলি), গ্যাব্রিয়েল পেলেত্তা (পার্মা), ম্যানুয়েল পাসকুয়াল (ফিওরেন্তিনা), আন্দ্রে র্যানোচ্ছিয়া (ইন্তার)।
মধ্যমাঠ: আলবার্তো অ্যাকুইল্যানি (ফিওরেন্তিনা), আন্তনিও ক্যানড্রেভা (ল্যাজিও), ড্যানিয়েল ডি রোসি (রোমা), ক্লদিও মারছিসিও (জুভেন্তাস), রিকার্ডো মন্তোলিভো (মিলান), থিয়াগো মোত্তা (প্যারি সেন জার্মেই), মার্কো প্যারোলো (পার্মা), আন্দ্রে পিরলো (জুভেন্তাস), রোমুলো (ভেরোনা), মার্কো ভেরাত্তি (প্যারি সেন জার্মেই)।
আক্রমণভাগ: মারিও বালোতেল্লি (মিলান), ক্যাসানো (পার্মা), আলেচ্চিও সেরসি (তোরিনো), ম্যাত্তিয়া ডেস্ট্রো (রোমা), চিরো ইম্মোবাইল (তোরিনো), লোরেঞ্জো ইসিঙ্গনে (নেপোলি), জিওসেপ্পে রোসি (ফিওরেন্তিনা)।
