জার্মানদের মধ্যে কেবল ছয় শতাংশ মনে করে তাদের দেশ এবারের বিশ্বকাপ জিততে পারবে। গতকাল বুধবার এক জরিপে এ তথ্য বেরিয়ে আসে। স্টার্ন ম্যাগাজিন ব্রাজিলে অনুষ্ঠেয় বিশ্বকাপটির প্রাক্কালে জার্মান জাতীয় দল ফেভারিট কিনা জানতে চেয়েছিল। তাতে এমন জরিপে সায় দিয়েছে মাত্র ১১ শতাংশ জার্মান। এরাই কেবল মনে করে যে দলটি ফাইনালে পৌঁছতে পারবে। জার্মানীর ৪১ শতাংশ নাগরিক মনে করে কোচ জোয়াচিম লোর দলটি সেমিফাইনাল পর্যন্ত যেতে পারবে। অপরদিকে ২৮ শতাংশ মনে করেন বড় জোর কোয়ার্টার ফাইনাল খেলতে পারে সাদা জার্সির অধিকারীরা। চার বছর আগেও একই ভাবে বিশ্বকাপ শুরুর পাঁচ সপ্তাহ আগে জার্মানীতে এরকমই এক জরিপ পরিচালিত হয়েছিল। সে সময় ৩৯ শতাংশ জার্মান বলেছিল যে তারা দেখতে পাচ্ছে তাদের দল দক্ষিণ আফ্রিকা থেকে শিরোপা নিয়ে ফিরছে। কোচ লোয়ে অবশ্য তার দলটিকে কমপক্ষে ২০০৮ সালের ইউরো, ২০১০ সালের বিশ্বকাপ এবং ২০১২ সালের ইউরো’র সেমিফাইনাল পর্যন্ত তুলেছেন। তিনি ২ জুন ব্রাজিলগামী ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে। ফোরসা ইনস্টিটিউট ৮ ও ৯ মে জার্মানদের নিয়ে সর্বশেষ জরিপটি পরিচালনা করে। জরিপটিতে অংশ নেন ১০০২ জার্মান।
