প্রথম সন্তান জন্মের পর দু’বারের অলিম্পিক পোল ভোল্ট চ্যাম্পিয়ন রশিয়ার সুন্দরী ইলিনা ইসিনবায়েভা অবসর ভেঙ্গে ২০১৬ রিও গেমসে ফেরার পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন তার কোচ ইয়েভগেনি ট্রফিমভ। স্থানীয় গণমাধ্যমে মঙ্গলবার এ খবর প্রকাশিত হয়। মস্কোতে অনুষ্ঠিত ২০১৩ বিশ্ব চ্যাম্পিয়নশীপে স্বর্ণপদক জয়ের পর অবসরের ঘোষণা দেন ৩১ বছর বয়সী ইসিনবায়েভা। অল স্পোর্টস নিউজ এজেন্সি কোচ ট্রফিমভের উদ্ধৃতি দিয়ে জানায়, ‘প্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর খেলায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ইলিনা। রিও ডি জেনেরিওতে ২০১৬ গেমসে অংশগ্রহণ করতে চান তিনি।’ এথেন্স ২০০৪ এবং বেইজিং ২০০৮ গেমসে দুইবার অলিম্পিক স্বর্ণপদক জয়ী ইসিনবায়েভা ২৮ বার বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছেন।
