চূড়ান্ত হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সময়সূচি। সংক্ষিপ্ত এই সিরিজ খেলতে আগামী ১৩ জুন ঢাকায় আসছে ভারত।
তিনটি ম্যাচের সবগুলোই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম ম্যাচ আগামী ১৫ জুন। পরের ম্যাচগুলো হবে ১৭ ও ১৯ জুন। সিরিজ শেষ হবার পরদিন ২০ জুন ভারত ঢাকা ছেড়ে যাবে।
