মিডিয়া রাইটসের অপেক্ষা

আপডেট : ১৪ মে ২০১৪, ২২:১৩
জাতীয় দলের প্রধান কোচ নির্বাচন তো আছেই, সাথে সাথে আরেকটি ব্যাপার নিয়েও ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেটা হচ্ছে কে পাচ্ছেন মিডিয়া রাইটস? এই প্রশ্নের উত্তর পেতে অন্তত আগামী শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। গতকাল বুধবার বিকাল তিনটা পর্যন্ত মিডিয়া রাইটসের জন্য দরপত্র আহবানের সময় ছিল। পাঁচটি প্রতিষ্ঠান দরপত্র কিনেছিল। একমাত্র সনি গ্রুপ ছাড়া বাকিরা সবাই দরপত্র জমা দিয়েছে। তারা হল - স্টার স্পোর্টস, গাজী টিভি, মাছরাঙ্গা টিভি ও চ্যানেল। আগামী বৃহস্পতিবার চারটি চ্যানেলের মধ্যে উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হবে।