বাংলা ভাষা বাস্তবায়ন নিয়ে সভা

আপডেট : ১৪ মে ২০১৪, ২২:৩৬
সব ক্ষেত্রে বাংলা ভাষা নিশ্চিত হলো কিনা সে বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দিতে সব মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সমন্বয় সভা শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, সব সাইনবোর্ড, বিলবোর্ড ও ব্যানারের লিখা বাংলা ভাষার বিষয়টি নিশ্চিত হয়েছে কিনা, তা জানাবে স্থানীয় সরকার বিভাগ। গাড়ির নম্বর প্লেটের বিষয়ে জানাবে যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। একই সঙ্গে গণমাধ্যমে ইংরেজি বিজ্ঞাপন ও মিশ্র ভাষার বিজ্ঞাপন বন্ধের বিষয়ে জানাবে তথ্য মন্ত্রণালয়।