সেভিয়া পেনাল্টিতে বেনফিকাকে ৪-২ গোলে হারিয়ে নয় মৌসুমের মধ্যে তৃতীয়বারের মত ইউরোপা লিগ জিতলো। যদিও তুরিনে গত বুধবার রাতে অনুষ্ঠিত খেলাটিতে বেনফিকা ১৯৬২ সালের পর এই প্রথম মহাদেশীয় শিরোপা জয়ের কাছাকাছি এসেও বিফল হলো। এটি ছিল তাদের অষ্টম ইউরোপীয় ফাইনাল।
পর্তুগীজ ক্লাবটি অবশ্য সাফল্য পেয়ে গিয়েছিল প্রায়। কিন্তু তাদের লিমার খেলার শেষদিককার প্রয়াসটি গোললাইন থেকে ফিরে না এলে। এরপর খেলাটি পেনাল্টিতে গড়ালে স্পানিশ সেভিয়ার পক্ষে কেভিন গেমেইরো জয়সূচক গোলটি করেন। তার আগে বেনফিকার অস্কার কারডোজো এবং রডরিগোর পেনাল্টি শট দু’টি ঠেকিয়ে দেন সেভিয়া গোলরক্ষক লিসবনে জন্মানো বেটো। কার্লোস বাক্কা, স্টিফেন এমবিয়া ও হোর্গে মোরেনো স্পানিশ দলটির হয়ে নেয়া পেনাল্টিগুলো জালে পৌঁছে দেন। ব্রাজিলিয়ান লিমা ও লুইসাওই কেবল বেনফিকার হয়ে জাল খুঁজে পান।
বেনফিকা ১৯৬১ ও ১৯৬২ সালে পরপর দুবার ইউরোপা লিগ জিতেছিল। সম্প্রতি ৩৩তম লিগ শিরোপা এবং লিগ কাপ জয়ের পর তুরিনে এ রাতের লড়াইয়ে দলটি ৫২ বছরের বন্ধ্যাত্ব গোছানোর আত্মবিশ্বাস নিয়েই মাঠে নেমেছিল। এর আগে সাতবার ইউরোপীয়ান ফাইনালে উঠলেও শিরোপার স্বাদ পায়নি পর্তুগীজ জায়ান্টরা। সে তুলনায় সেভিয়া আরেক স্পানিশ ক্লাব এস্পানিয়লকে পেনাল্টিতে হারিয়ে ২০০৭ সালের ফাইনালে আগের শিরোপাটি তুলে নিয়েছিল। তারও ১২ মাস আগে মিডলসব্রোর বিরুদ্ধে জিতে এই প্রতিযোগিতায় প্রথম সাফল্যের মুখ দেখেছিল সেভিয়া। তখন অবশ্য টুর্নামেন্টটির নাম ছিল উয়েফা কাপ। এবারের সাফল্যটি উদযাপনের সময় তুরিনে ছিল ক্লাবটির ৯০০০ সমর্থক। বিপরীতে পর্তুগীজ ক্লাবটি তাদের ‘গাটমানের অভিশাপ’ বয়ে বেড়ালো আরো একবার।
গাটমান অভিশাপ বেনফিকাকে সর্বশেষ দু’টি ইউরোপীয় সাফল্য এনে দেয়া কোচ। ক্লাবটি সাফল্যের পরও তার বেতন বাড়াতে রাজি না হয়ে বরং হাঙ্গেরিয়ান এই কোচকে চলে যেতে বলেছিল। তখন তিনি অভিশাপ দিয়ে বলেছিলেন ১০০ বছর ধরে বেনফিকা ইউরোপীয় সাফল্য পাবে না।
ইতালিতে জুভেন্টাস স্টেডিয়ামে কোচ জর্জ জেসাসের বেনফিকা দল এই রাতে যতগুলো সুযোগ পেয়েছিল তা কাজে লাগাতে পারলে খেলার ভাগ্য অন্যরকম হতে পারতো। বিশেষ করে সেভিয়ার তুলনায় অনেক ভারসাম্যপূর্ণ দল নিয়ে মাঠে নামার কারণে বেনফিকার জন্য এই পরাজয়টা ছিল ভয়ানক হতাশার। খেলা শেষে জেসাস বলেছেন, ‘এটা একটা দারুণ ম্যাচ, দারুণ ফাইনাল এবং সর্বোপরী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ ছিল। সেভিয়া ম্যাচের শুরুটা ভাল করেছিল। কিন্তু সময় যত গড়িয়েছে আমরা প্রমাণ করেছি আমরাই ভাল দল। আমরা আমাদের শক্তি দেখিয়েছি এবং অনেক সুযোগ সৃষ্টি করেছি। যদিও শেষ পর্যন্ত গোল আদায় করতে পারিনি।’
শেষ পর্যন্ত উভয় দল অতিরিক্ত সময়ে পেনাল্টির জন্যই খেলেছে। ইউরোপা লিগের ইতিহাসে রেকর্ড আছে ফাইনালে সেরা দল কখনই এর শিরোপা জিততে পারে না। অতিরিক্ত সময়ের ৩০ মিনিটও খেলাটি গোল শূন্যই ছিল। তাই পেনাল্টির পরীক্ষায় স্পানিশ ক্লাবটিই পেলো জয়। তাছাড়া পেনাল্টিতে ইউরোপা লিগ জয়ী প্রথম দল হিসেবেও তারা ছিল অভিজ্ঞতায় এগিয়ে। কোচ উনাই এমেরির দলটির এবারের পারফরমেন্স ছিল চোখে পড়ার মত। শেষ হতে চলা লা লিগা মৌসুমে তারা এখন নবম স্থানে আছে। খেলা শেষে এমেরি বলেন, এই জয় সেভিয়ার প্রাপ্য ছিল। বেনফিকা অনেক সুযোগ সৃষ্টি করেছে কিন্তু ম্যাচে আমরাই ভাল খেলেছি এবং তাদেরকে আটকে রাখতে সক্ষম হয়েছি। আজ আমরা প্রমাণ করেছি শক্ত চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা সত্যিকার অর্থেই একটি দল হিসেবে খেলতে পেরেছি।
