আরেকটি সফল প্রিমিয়ার লিগ মৌসুম শেষে লুইস সুয়ারেজকে দলে ভেড়াতে আবারো তার পেছনে লম্বা লাইন লাগিয়েছে ক্লাবগুলো। উরুগুয়ের এই স্ট্রাইকারের পরবর্তী গন্তব্য হিসাবে শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদের নামও। তবে লিভারপুলের হয়ে এই মৌসুমে প্রিমিয়ার লিগ সর্বোচ্চ ৩১ গোল দেয়া এই তারকা দল ছাড়ার সেসব গুজবে কান দিতে নারাজ। এই মুহূর্তে কেবল বিশ্বকাপ নিয়েই ভাবছেন বলে জানালেন তিনি, ‘আমার মাথায় বিশ্বকাপ ছাড়া আর কিছুই নেই। সন্দেহ নেই লিভারপুলের হয়ে দারুণ একটা মৌসুম কাটিয়েছি আমি। তবে এখন সময় এসেছে সেটা ভুলে বিশ্বকাপের দিকে দৃষ্টি দেয়ার। আর ঐ বিষয়ে (দল ছাড়া প্রসঙ্গে) আমি কিছুই বলতে চাই না। কারণ, সবাই জানে গণমাধ্যম খুব বেশী সন্দেহের সৃষ্টি করে। ওয়েবসাইট।
