হকিতে বেলালের হ্যাটট্রিক

আপডেট : ১৫ মে ২০১৪, ২২:২৭
গতকাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগের দুই ম্যাচে ১২ গোল হয়েছে। প্রথম ম্যাচে শিশু-কিশোর সংঘ ৬-০ গোলে মুক্ত বিহঙ্গ তরুণ সংঘকে হারায়। নাসির হোসেন ২, প্রিন্স লাল, শাওন, হূদয়, সবুজ ১টি করে গোল করেন। দ্বিতীয় ম্যাচে রেলওয়ে এসসি ৬-০ গোলে শান্তিনগর এসসিকে হারিয়েছে। এই ম্যাচে হ্যাটট্রিক করেন বেলাল হোসেন, আবীর বিন সাইদ ২ এবং রাসেল হোসেন ১ গোল করেন।