জুনে হকি দলের অনুশীলন শুরু

আপডেট : ১৫ মে ২০১৪, ২২:৩০
জুনের প্রথম সপ্তাহেই জাতীয় হকি প্রাথমিক দলের অনুশীলন শুরু হবে বলে জানা গেছে। এশিয়ান গেমস হকি দলের প্রস্তুতি নিতেই প্রাথমিক দলের অনুশীলন শুরু করতে চায় ফেডারেশন। জাতীয় দলের পাকিস্তানি কোচ নাভিদ আলম বুধবার ঢাকায় এসেছেন। তিনি এখন প্রথম বিভাগ হকি লিগ এবং ডেভেলপম্যান্ট কার্যক্রম পর্যবেক্ষণ করবেন বলে জানা গেছে। সেপ্টেম্বরে এশিয়ান গেমস দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন শহরে।