গতকাল ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রিমিয়ার ভলিবল লিগে বিজিবি ২৫/১১, ২৫/১১, ২৫/১৭ পয়েন্টে ৩-০ সেটে ফায়ার সার্ভিসকে হারিয়েছে। একই কোর্টে পানি উন্নয়ন বোর্ড ২৫/২০, ২৫/১৯, ২৫/১৬ পয়েন্টে ৩-০ সেটে ঢাকা সবুজকে এবং ওয়ারী ক্লাব ২৫/১২, ২৫/১৪, ২৫/১৭ পয়েন্টে ৩-০ সেটে ইস্ট এন্ড ক্লাবকে হারায়।