অনলাইনে টপআপ চালু করল বাংলালিংক

আপডেট : ১৫ মে ২০১৪, ২২:৩৮
মোবাইল ফোন অপারেটর বাংলালিংক গ্রাহকদের জন্য বাণিজ্যিকভাবে অনলাইনে টপ-আপ সেবা চালু করেছে। ফলে গ্রাহক তাদের মোবাইল ফোন ও ডেস্কটপ কম্পিউটারের মাধ্যমে বাংলালিংকের করপোরেট ওয়েবসাইট থেকে টপ-আপ সেবা গ্রহণ করতে পারবেন। বাড়তি চার্জ ছাড়া বাংলালিংকের ওয়েবসাইট ভিজিট করে যেকোনো ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে নিজেদের মোবাইল ফোনে টপ-আপ করতে পারবেন। অনলাইনে নতুন টপ-আপ সেবা চালু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলালিংকের সিএফও আহমাদ ওয়াই. হালীম। অন্যান্যের মধ্যে বাংলালিংকের বিপণন পরিচালক সোলায়মান আলম, হেড অব বিজনেস স্ট্র্যাটেজি অ্যান্ড স্ট্র্যাটেজিক প্রজেক্টস জালাল হোসেইন, স্ট্র্যাটেজিক প্রজেক্টস অ্যান্ড রিসার্চের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) শাহেদ মোহাম্মদ ইউসুফসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।