বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতিঃ বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির ৭ম কাউন্সিল, বিকাল ৪টায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে।
বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন-বিএএনএঃ ‘ফারাক্কা গজলডোবা টিপাই মুখসহ ভারতের উজানে অভিন্ন আন্তর্জাতিক নদীগুলোর উপর নির্মিত বাঁধ অপসারণ ও ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে মানববন্ধন, সকাল সাড়ে ১০টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।
পুনর্জাগরণে বাংলাদেশঃ ‘হাসপাতালে সৃষ্ট অস্থিরতায় চিকিত্সক-রোগী-সাংবাদিক সম্পর্কের অবনতি, সমাধান কোন্ পথে?’ শীর্ষক আলোচনা, সকাল ১০টায়, জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে।
ত্রিলোক বাচিক পাঠশালাঃ আবৃত্তি শিল্পী মাসুম আজিজুল বাসার-এর একক আবৃত্তি অ্যালবাম ‘আমার কোন অভিযোগ নেই’-এর মোড়ক উন্মোচন ও একক আবৃত্তি অনুষ্ঠান, বিকাল সাড়ে ৫টায়, পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে।
ফ্রি থিংকারস ফোরাম (এফটিএফ)ঃ ঐতিহাসিক ফারাক্কা দিবস পালন উপলক্ষে ‘গঙ্গার পানির হিস্যাঃ অপেক্ষা আর কত দিন’ শীর্ষক গোলটেবিল আলোচনা, সকাল ১০টায়, জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটঃ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা, সকাল সাড়ে ১০টায়, শিল্পকলা একাডেমির প্রশাসন ভবনে।
বাংলাদেশ তাঁতী লীগঃ ‘বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার্থে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি এর’ শীর্ষক আলোচনা, বিকাল ৫টায়, মিরপুর, ভাসানটেক, বিআরসি মিলনায়তনে।
জাতীয় ভাড়াটিয়া পরিষদঃ ‘বাড়ি ভাড়ার সুনির্দিষ্ট নীতিমালা এবং ১৯৯১ আইন বাস্তবায়নের’ দাবিতে মানববন্ধন, সকাল সাড়ে ১০টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।
মাতুয়াইল দরবারে মোজাদ্দেদীয়াঃ মাতুয়াইল দরবারে মোজাদ্দেদীয়া, যাত্রাবাড়ী, ঢাকা পবিত্র জলসা মোবারক বাদ জুম্মা মোনাজাত।
