সিকদার আমিনুল হক স্মরণসভা আজ

আপডেট : ১৬ মে ২০১৪, ২১:২৪
সিকদার আমিনুল হক বাংলা কবিতার স্বতন্ত্র ও সম্ভ্রান্ত এক প্রতিনিধি। তার একাদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শনিবার বিকাল সাড়ে ৫টায় শাহবাগস্থ গণগ্রন্থাগার সেমিনার হলে ‘সতত ডানার কবি’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। কবি সৈয়দ শামসুল হক এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।